তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার জিতলেন জ্যাকি চ্যান

‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার জিতলেন জ্যাকি চ্যান

বিশ্ব চলচ্চিত্রের অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বলে নাম জ্যাকি চ্যান। সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঐতিহাসিক পিয়াজ্জা গ্রান্দে স্কয়ারে ৯ আগস্ট সন্ধ্যায় গোটা জগতের নজর কেড়েছেন হংকং ও হলিউডের কিংবদন্তি এই অভিনেতা। পার্দো আল্লা ক্যারিয়েরা বা ‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কার হাতে নিয়ে জ্যাকি চ্যানের মুখে ছিল এক অবিস্মরণীয় উজ্জ্বলতা আর গর্বের হাসি।

‘বুয়োনা সেরা!’ বলে ইতালীয় ভাষায় শুভেচ্ছা জানিয়ে মঞ্চে উঠে তিনি কৃতজ্ঞতার স্রোতে ভাসলেন। হাতে পুরস্কারটি নিয়ে হাসতে হাসতে বললেন, ‘এটা কিন্তু অনেক ভারী।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা একসময় বলেছিলেন, ৬০ বছর বয়সেও আমি কি লড়াই করতে পারব? আমি এখন ৭১, এবং এখনো লড়তে পারি।’ এ কথা বলতেই পুরো স্কয়ার উল্লাসে ফেটে পড়ে।

অভিনেতা আরও জানান, ‘এই বছর তার চলচ্চিত্র জীবনের ৬৪ বছর পূর্ণ হলো।’

এ ছাড়া মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব শান্তি ও ঐক্যের কামনা জানিয়ে তিনি বলেন, ‘ভালোবাসা আর শান্তি ছড়িয়ে দিন, সবাইকে ভালোবাসি।’

সে সময় ভক্তদের মুখে জ্যাকি! জ্যাকি স্লোগান, হাতে ‘আই লাভ জ্যাকি চ্যান’ লেখা পোস্টার আর লাল টি-শার্ট পরা সমর্থকদের উত্তেজনা চারদিকে মাতিয়ে দিয়েছে উৎসবের মঞ্চ। বড় স্ক্রিনে যখন চ্যানের ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তোলার মুহূর্ত ফুটে উঠল, তখন দর্শকরা করতালি আর উল্লাসে ফেটে পড়লেন। দুই হাতে পান্ডা খেলনা নিয়ে লাল গালিচায় হাঁটতে দেখা গেল তাকে, আর তখন তো উন্মাদনার পারদ চড়েই গেল।

এ বিষয়ে লোকার্নোর আর্টিস্টিক ডিরেক্টর গিওনা এ. নাজারো বলেন, ‘হংকং সিনেমার ভক্ত হিসেবে, আমি তিনটি বই লিখেছি, আর জ্যাকি চ্যান আমার সে স্বপ্ন পূরণ করেন।’

এশিয়ার মেগাস্টার, দক্ষ চলচ্চিত্র নির্মাতা এবং হলিউডের অন্যতম এই প্রিয় মুখ হিসেবে তার সম্মাননা দেওয়া হয়েছে, যিনি প্রায় ৬০ বছর ধরে বিশ্বজুড়ে পরিচিত এক ব্যক্তিত্ব।

পার্দো আল্লা ক্যারিয়েরা পুরস্কার আসকোনা-লোকার্নো ট্যুরিজমের সহযোগিতায় দেওয়া হয়, যার আগের প্রাপকরা ছিলেন বলিউড কিং শাহরুখ খান, ক্লাউডিয়া কার্ডিনালে, জনি তোসহ অনেকে।

বিশ্ব মঞ্চে জ্যাকির এ অসাধারণ সাফল্যের গল্প এখন নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X