আহসান হাবীব
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫১ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

ক্লাস ফোরে প্রথম প্রেমের চিঠি পেয়েছি: মারিয়া শান্ত

ক্লাস ফোরে প্রথম প্রেমের চিঠি পেয়েছি: মারিয়া শান্ত

আমি মনে হয় কারও হৃদয়ে জায়গা করতে পারিনি। করতে পারলেও সেটা আসলে আমি জানি না, মানুষ জানে। প্রেমের প্রস্তাব বিষয়ে জানতে চাইলে এমনটাই জানান উঠতি মডেল ও অভিনেত্রী মারিয়া শান্ত। তিনি বলেন, প্রেমের প্রস্তাব তো অনেক পাওয়া হয়; কিন্তু আমার মনে হয় ছোটবেলা থেকে আমি একটু কমপ্লিট, কমপ্লিট! প্রেম আমাকে দিয়ে হয় না খুব একটা।

জীবনে প্রথম ক্লাস ফোরে পড়ার সময় প্রেমের চিঠি পেয়ে আম্মুকে দিয়েছি। আম্মু ছেলেটিকে চিনতেন, তাকে বকাবকি করেছেন।

তবে সেই চিঠিতে কী লেখা ছিল সেটি মনে রাখেননি মারিয়া শান্ত। তিনি বলেন, ছেলেটি আমার পছন্দের ছিল না যে, ওর লাইন আমার মনে রাখতে হবে। মানুষ মনে রাখে সে জিনিসগুলো, যেগুলো তার খুব কাছের এবং পছন্দের হয়। যেহেতু মানুষটাই পছন্দের ছিল না, সে জন্য সেখানে কী লেখা ছিল—সেটি মনে নেই বলে জানান তিনি।

খুব সহজে কোনো কিছুই ভালো লাগে না এই অভিনয়শিল্পীর, যদিও মডেলিংয়ের মধ্য দিয়ে পা রাখেন রঙিন জগতে। কাজ করেছেন ২০টিরও বেশি বিজ্ঞাপনে, এখন নাটক, ওটিটি নিয়ে ব্যস্ত। তবে প্রেমের বিষয়ে তিনি বলেন, প্রেম করার মতো সময় তার নেই। তবে নিজেকে ভালো রাখতে চান।

মনের অন্দর মহলে কেউ বাস করে কি না— জানতে চাইলে তিনি বলেন, এগুলো নাটক সিনেমায় হয়, বাস্তবে না। তাই এই ধরনের দৃশ্যে অভিনয়ে আক্ষেপ তার। তবে থ্রিলার পছন্দ হলেও অভিনয় করতে চান রোমান্টিক দৃশ্যে। থ্রিলার দৃশ্যে অভিনয়ের জন্য অনেক অভিজ্ঞ অভিনেত্রী হতে হয় বলেও জানান তিনি।

মারিয়া শান্ত নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ইচ্ছে যে কোনো কঠিন চরিত্রে অভিনয় করা, সেটি করতে যত চ্যালেঞ্জ নিতে হয় সেগুলো নিতেও তিনি প্রস্তুত। তারপরও একজন সম্মানিত অভিনেত্রী হতে চান তিনি।

নিজের কর্মদক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, কাউকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওপরে উঠতে চান না তিনি। কারণ নিজের প্রতি তার আত্মবিশ্বাস রয়েছে অনেক বেশি। আর প্রত্যেক মানুষেরই নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া উচিত বলে মনে করেন তিনি। আইডেন্টিটি নিজের যোগ্যতায় গড়ে নিতে হয়, প্রতিটি মানুষের উচিত যোগ্যতা কাজে লাগিয়ে কিছু করা।

মারিয়া শান্ত, ছবি আঁকতে আর গান গাইতে পছন্দ করেন। তবে নিজে অলস সে কথাও স্বীকার করেন, তাই কাজের বাইরে বেশি আড্ডা, ঘোরাফেরা তার সঙ্গে যায় না। কারণ নিজেকে ঘরকুনো মানুষ বলেও অভিহিত করেন তিনি।

সিনেমার অফার পেলেও সেটি নিয়ে এখনো ভাবেননি, কারণ নিজেকে আরও বেশি দক্ষ করে তুলতে চান তারপর বড় পর্দায় পা রাখতে চান।

জীবনসঙ্গী হিসেবে ভালো মানুষকে পছন্দ। আমার কাছে যে মানুষটাকে ভালো লাগবে সে মানুষটার সঙ্গেই থাকতে চাই। অনেক সময় ভাবি এমন না হলে তার সঙ্গে থাকব না, তবে পছন্দের ব্যাপারটা আলাদা। কখন কোন মানুষটিকে ভালো লেগে যায়, তা বলা যায় না। তাই বিষয়টিকে ছেড়ে দিয়েছেন ওপরওয়ালার হাতে। এমন হতে পারে—আমার অপছন্দের গুণগুলো রয়েছে, এমন মানুষকেই আমি চাই।

কথা হয় মেকআপ নিয়ে। মেকআপ নিতে তেমন ভালো লাগে না তার, খুব বেশি একটা পছন্দও করেন না, আর সাজলে নাকি নিজেকে ভূতের মতো লাগে। তাই সব সময় নিজের মেকআপ নিজে করার চেষ্টা করেন তিনি।

মারিয়া শান্ত ধাপে ধাপে নিজের লক্ষ্যে পৌঁছাতে চান। কোনো তাড়াহুড়ো করে নয়।

শিক্ষাজীবন নিয়ে রয়েছে এই অভিনেত্রীর আক্ষেপ, আইন নিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলেও সেটি আর এখন নেই বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১০

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১২

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৩

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৪

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৫

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

১৬

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১৭

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১৮

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

২০
X