তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১০:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তী অভিনেত্রী শবনমের জন্মদিন আজ

অভিনেত্রী শবনমের জন্মদিন আজ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শবনমের জন্মদিন আজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের ‘আম্মাজান’খ্যাত নায়িকা শবনম আজ ৭৯ বছরে পা রাখছেন। ষাটের দশকের জনপ্রিয় এ তারকার প্রকৃত নাম ঝর্ণা বসাক। ১৯৪০ সালের ১৭ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। বাবা ননী বসাক ছিলেন একজন স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারি। ১৯৬৪ সালের ২৪ ডিসেম্বর স্বনামধন্য সংগীত পরিচালক রবিন ঘোষকে বিয়ে করেন এই কিংবদন্তি।

অভিনয় জীবনের একটা দীর্ঘ সময় তিনি পাকিস্তানের চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহানায়িকা শবনম। পাকিস্তানে চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১ বার নিগার অ্যাওয়ার্ড। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয়ের পর প্রায় ২২ বছরে দেশের চলচ্চিত্রে আর দেখা মেলেনি তার। ‘নাচের পুতুল’খ্যাত এ অভিনেত্রী এখনো ভালো গল্পের চলচ্চিত্রে কাজের অপেক্ষায় আছেন। মাঝখানের এ দীর্ঘ সময়ে অনেক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় কাজ করা হয়ে ওঠেনি—এমনটাই জানান অভিনেত্রী। মাঝখানে ‘খোদার পরে মা’ চলচ্চিত্রে অভিনয়ের কথা থাকলেও শেষে তিনি জানতে পারেন সিনেমার গল্পটি মৌলিক নয়। তাই সরে দাঁড়ান। এদিকে আজ শবনমের জন্মদিন। এ দিনে কখনোই তিনি বিশেষ কোনো আয়োজন করেন না। দিনটিকে বিশেষভাবে উদযাপনও করেন না তিনি। শবনম বলেন, ‘ছোটবেলায় জন্মদিন উদযাপন ছিল অনেক আনন্দের। গিফট পেতাম, খুব ভালো লাগত। বাবা-মাকে সবসময়ই ভীষণ মিস করি। মিস করি ছোটবেলার বন্ধুদের। আর মিস করি ফেলে আসা দিন। জীবনের শেষ সময়ে এসে পৌঁছেছি। সবার কাছে দোয়া চাই যতদিন বাঁচি, যেন সুস্থ অবস্থাতেই বাঁচি। আর আমার দেশটা যেন ভালো থাকে, দেশের মানুষ যেন শান্তিতে থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X