তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
সংগীত

গানই আমার মূল লক্ষ্য: জ্যোতি

গানই আমার মূল লক্ষ্য: জ্যোতি

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গাওয়ার সুযোগ পাওয়া যে কোনো নবীন শিল্পীর জন্যই বড় সৌভাগ্যের বিষয়। আর সেই সৌভাগ্য অর্জন করেছেন তরুণ গায়িকা আর এ জ্যোতি।

ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত জ্যোতির লেখা ও সুরে তার প্রথম মৌলিক গান ‘আমি ধন্য’ প্রকাশের আগেই আসিফ আকবর গানটি শোনেন এবং জ্যোতির কণ্ঠে মুগ্ধ হন। এরপরই আসিফ আকবর তাকে নিজের সঙ্গে দ্বৈত গানের প্রস্তাব দেন। গত মার্চে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তাদের প্রথম দ্বৈত গান ‘তুমি শুধু তোমারই মতো’। গানটি প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলে এবং শ্রোতা-দর্শক আসিফ আকবরের পাশাপাশি জ্যোতির গায়কিরও প্রশংসা করেন।

দিনকে দিন এই গানের জনপ্রিয়তা বাড়ছে, যা জ্যোতির জন্য ভবিষ্যতে আরও ভালো গান করার সুযোগ এনে দিচ্ছে। এরই মধ্যে তার তৃতীয় মৌলিক গান ‘শ্যাম বন্ধু রে’ প্রকাশের অপেক্ষায় আছে। গানটির কথা লিখেছেন মনসুর সানী, সুর করেছেন মাসুদ টুটুল এবং সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ।

প্রাতিষ্ঠানিকভাবে সংগীতে বিশেষ শিক্ষা না থাকলেও ছোটবেলা থেকেই বাংলা চলচ্চিত্রের গান শুনে বেড়ে উঠেছেন জ্যোতি। সেই থেকেই গানের প্রতি জন্ম নেয় প্রবল ভালোবাসা এবং শিল্পী হওয়ার স্বপ্ন।

আগামীতে গান নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে জ্যোতি বলেন, ‘পেশাগতভাবে একজন গায়িকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। গানই আমার মূল লক্ষ্য। তবে সুযোগ এলে অভিনয়ও করা যেতে পারে। পাশাপাশি উপস্থাপনাতেও নিজেকে যুক্ত করতে চাই। আমি বিশ্বাস করি একদিন আমার স্বপ্ন পূরণ হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X