রাজু আহমেদ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

শাকিবকে নিয়ে জয় চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

জয় চৌধুরী। ছবি : সংগৃহীত
জয় চৌধুরী। ছবি : সংগৃহীত

কালবেলার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান ‘তারাবেলা’-তে এসে খোলামেলা বক্তব্য রাখলেন ঢালিউডের বর্তমান সময়ের নায়ক জয় চৌধুরী। ক্যারিয়ার, সিন্ডিকেট, সহশিল্পী আর ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলাপে উঠে আসে নানান অজানা তথ্য। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে একটি ঘটনা—সুপারস্টার শাকিব খান তার একটি গান সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, এমনকি গানটি নিজের জন্যও চেয়ে নিয়েছিলেন।

উপস্থাপিকা যখন প্রশ্ন করেন—অপু বিশ্বাস না শাকিব খান, কার সঙ্গে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন? জবাবে জয় বলেন, ‘নায়িকার সঙ্গে কাজ করতে তো পৃথিবীর সব নায়কই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। শাকিব ভাই তো সিনিয়র একজন মানুষ। তার কাছ থেকে অনেক দিকনির্দেশনা পেয়েছি। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা কেউ তার কাছ থেকে শেখার সুযোগ পাই না। তিনি সে সুযোগ দেন না।’

অপু বিশ্বাসকে তিনি অসাধারণ অভিনেত্রী ও মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, নতুন প্রজন্মের সহশিল্পীরা তার কাছ থেকেও অনেক কিছু শিখতে পারে।

সবচেয়ে আলোচিত অংশটি আসে ‘হিটম্যান’ সিনেমাকে ঘিরে। উপস্থাপিকা যখন জানতে চান, সত্যি কি সিনেমা থেকে জয় চৌধুরীর একটি গান বাদ দেওয়া হয়েছিল? তখন জয় সরাসরি স্বীকার করেন ‘কথা সত্যি। আমার তৃতীয় সিনেমা ছিল এটি। গানটি নিয়ে আমি ভীষণ মন দিয়ে কাজ করেছিলাম। দিনরাত পরিশ্রম করেছি; কিন্তু পরে দেখি গানটাসহ পুরো সিন ছবিতে নেই। বিষয়টি আমার জন্য ভীষণ কষ্টকর ছিল।’

জয় জানান, নির্মাতা ওয়াজেদ আলী সুমন তাকে বলেছিলেন তিনি কিছু করতে পারেননি। কারণ শাকিব খানের চাপে গানটি বাদ দেওয়া হয়। এমনকি শাকিব খান নাকি গানটি নিজের জন্যেও চেয়েছিলেন। এ নিয়ে জয় বলেন, ‘শাকিব ভাই যেহেতু সিনিয়র ছিলেন, তাই সেটা মেনে নিয়েছি। তবে এরপর থেকে যখনই এক ছবিতে একাধিক নায়ক থাকি, আগেই সব পরিষ্কার করে নিই।’

আলাপে জয় নির্মাতাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায় ‘একজন ডিরেক্টর মানে জাহাজের ক্যাপ্টেন। তিনি জানবেন জাহাজ কোথায় যাবে; কিন্তু যদি নায়ক, নায়িকা বা প্রযোজকের কথায় কাজ করেন, তাহলে তো তিনি ক্যাপ্টেন নন। আমি বলব, যেসব পরিচালক এরকম করেন, তাদের ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ কোনোটাই নেই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X