রাজু আহমেদ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রেমে রঙিন ‘১ প্রেম’

প্রেমে রঙিন ‘১ প্রেম’

ঢাকার প্রাণকেন্দ্র, বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা—ঐতিহাসিক এই স্থাপনা যেন আজ নতুন এক আবহে মোড়া। প্রাচীন দেয়াল আর সবুজ চত্বর ভরে উঠেছে ক্যামেরার লাইট, অ্যাকশন আর তরুণ হৃদয়ের টানাপোড়েনের গল্পে। এখানেই চলছে নতুন প্রেম নাটক ‘১ প্রেম’-এর শুটিং।

পরিচালক শাহাজাদা ইসলাম শায়খ মনে করেন, আজকের নাটকে গল্পের অভাব। তাই তিনি চাইছেন দর্শককে নতুনভাবে প্রেম দেখাতে। সেট থেকেই তিনি বলেন, ‘আমাদের দেশে এখনকার গল্পগুলো একঘেয়ে লাগে। তাই আমি নিজ জীবনের অভিজ্ঞতা মিশিয়ে একেবারে ভিন্নধারার প্রেমের গল্প বলছি।’

ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনেতা এইচ আর তন্ময়, যিনি ‘মুগ্ধ’ চরিত্রে, শোনালেন তার অনুভূতি ‘মুগ্ধ কখনো ভীষণ ইমোশনাল, আবার কখনো একদম ড্যাম কেয়ার। এই ওঠানামার ভেতরেই আসল মজা। প্রেম, দ্বন্দ্ব, টানাপোড়েন—সব মিলিয়ে চরিত্রটা একেবারে জীবন্ত।’

তার বিপরীতে চাঁদনী চরিত্রে জারা জয়া। তার কথায়, ‘এটা শুধু একটা প্রেমের গল্প নয়, বরং সমকালীন প্রজন্মের প্রতিচ্ছবি। আমরা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের এক নতুন দৃষ্টিতে দেখিয়েছি। আমার চরিত্র সেই বাস্তবতার সঙ্গে জড়িয়ে।’ অভিনেত্রী ডলি জহুর আর প্রবীণ অভিনেতা আরিফ চৌধুরীর উপস্থিতি গল্পে এনেছে গভীরতা। আরিফ চৌধুরী প্রফেসরের চরিত্রে যেন এক আলোকবর্তিকা।

অ্যাসোসিয়েট ডিরেক্টর মিথুন আহমেদ জানালেন, ‘এটা নির্মাতার নিজের জীবনের গল্পও বটে। ভিন্নধর্মী প্রেম এখানে দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে।’ কেল্লার লাল ইটের দেয়াল, সন্ধ্যার আলো আর তরুণ-তরুণীর উচ্ছ্বাস—সব মিলিয়ে লালবাগ যেন এখন প্রেমের এক মায়াবী মঞ্চ। ‘১ প্রেম’ শুধু নাটক নয়, বরং নতুন প্রজন্মের আবেগ, সম্পর্ক আর বাস্তবতার গল্প।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X