তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

‘আকা’ আসছে আজ

‘আকা’ আসছে আজ

নির্মাতা ভিকি জাহেদ। ছোট পর্দায় তার থ্রিলারধর্মী গল্প তৈরিতে রয়েছে সুনামও। সেই ধারাবাহিকতায় আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাতে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ‘আকা’। যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন হয় চলতি বছরের জুন মাসে। শুরুতে এ সিরিজের নাম ছিল ‘আজাদ’; পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আকা’।

ড্রামা, থ্রিলার ও সাসপেন্স ঘরানার এ সিরিজটির শুটিং শুরু হয় ঈদের আগেই। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে ২০ জুন উত্তরা এলাকায় সিরিজটির চূড়ান্ত শুটিং সম্পন্ন হয়।

এদিকে সিরিজের ট্রেলারটি প্রকাশ পাওয়ার পরপরই বেশ সাড়া ফেলে দর্শকমহলে। প্রকাশিত সেই ট্রেলারে দেখা যায়, সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। ‘আকা’ একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো, ‘আকা’ হুট করে গায়েব হয়ে যায়। নারী কণ্ঠের ভয়েস ওভার দিয়ে শুরু হয় ২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার। এরপর দেখা যায়, আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণের পথে কারও সহায়তা সে পায় না। আকার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে। রিয়ালিটি শোতে অডিশন দিয়েও অপমানের শিকার হতে হয়। অপমানে আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আকা। এরপর একের পর খুন করতে থাকে। একদিন সে নিখোঁজ হয়ে যায়। কিন্তু কী কারণে আবার সে খুনি হয়ে উঠল, সেটা সবার অজানাই রয়ে যায়, যা জানতে এবার দেখতে হবে পুরো সিরিজ।

আসন্ন এ সিরিজে নিশো-নাবিলার পাশাপাশি আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, তাজজি হাসান, সেমন্তী সৌমি প্রমুখ। সিরিজটি নিয়ে নির্মাতা বেশ আশাবাদী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X