তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন রূপে পাওলি

নতুন রূপে পাওলি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার দর্শকদের সামনে হাজির হয়েছেন এক নতুন রূপে। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’তে তিনি অভিনয় করেছেন ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে। সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক গত শনিবার প্রকাশিত হয়েছে, যা এরই মধ্যে দর্শকের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্রেলারে দেখা যায়, ছমছমে পরিবেশে পাওলি এক ভিন্ন রূপে হাজির হয়েছেন। তার তীক্ষ্ণ চাহনি ও রহস্যময় অভিব্যক্তি দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করেছে। পরিচালক শমিক রায়চৌধুরীর এই ক্রাইম থ্রিলার সিরিজটি তৈরি হয়েছে পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে। সিরিজের একটি কাহিনি ঘিরে রয়েছে ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’কে। সমাজের অবমাননার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে তিনি কীভাবে খুনিতে পরিণত হন, সে ইতিহাসই ফুটে উঠেছে এখানে। এ চরিত্রের ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় প্রিয়নাথ মুখার্জির লেখায়।

এর পাশাপাশি সিরিজে উঠে এসেছে কলকাতার কুখ্যাত অপরাধীদের গল্প—যেমন হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যান।

সিরিজটি ক্রাইম ও থ্রিলারপ্রেমীদের জন্য আকর্ষণীয় হবে বলে মনে করছেন অনেকে। পাওলি দামের রহস্যময় চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে এবং ‘গণশত্রু’র ট্রেলারের প্রকাশই দেখিয়েছে, এ সিরিজ আগামী দিনে দর্শকপ্রিয়তা পাবেই। ট্রেলারে পাওলির একটি সংলাপ এরই মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘পাপের কি কোনো হিসাব থাকে দারোগা।’

পাওলি ছাড়াও সিরিজে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি। ‘গণশত্রু’ মুক্তি পাবে ৩১ অক্টোবর জি-ফাইভ বাংলায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১০

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১১

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৪

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৬

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৭

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৮

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৯

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X