তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

এলো মনির খানের নতুন গান

মনির খান I ছবি: সংগৃহীত
মনির খান I ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান আবারও শ্রোতাদের জন্য এনেছেন নতুন গান। দীর্ঘদিন পর তার কণ্ঠে প্রকাশিত এ গানটির শিরোনাম ‘চোখ ভরে কাঁদবো’। গানের কথা ও সুর করেছেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। গানটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘এমকে মিউজিক টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া মিলছে শ্রোতাদের কাছ থেকে। গানটি নিয়ে মনির খান বলেন, “মিল্টন ভাইয়ের কথা ও সুরে আমি অনেক গান গেয়েছি। অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে। আমার সংগীতজীবনে তার অনেক অবদান রয়েছে। এবারও তার লেখা ও সুরে ‘চোখ ভরে কাঁদবো’ গানটি গাইলাম।

গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রকাশের পর শ্রোতারা যে ভালোবাসা জানাচ্ছেন, তা আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে।”

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি তখনই তৃপ্তি পাই, যখন শ্রোতারা নতুন গান নিয়ে আলোচনা করেন, মন্তব্য করেন। শ্রোতাদের এমন প্রতিক্রিয়া আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার।’

দীর্ঘ সংগীতজীবনে মনির খান প্রকাশ করেছেন প্রায় ৫০টি একক অ্যালবাম এবং ৩০০টির বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম। ১৯৯৬ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়েই সাড়া ফেলে দেন সংগীতজগতে। এ ছাড়া তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে—‘প্রেমের তাজমহল’ (২০০১), ‘লাল দরিয়া’ (২০০২) ও ‘দুই নয়নের আলো’ (২০০৫) সিনেমার জন্য।

এদিকে, সংগীতের পাশাপাশি এখন রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন মনির খান। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X