বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দায়মুক্তিতে মনির খান

সংগীতশিল্পী মনির খান। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী মনির খান। ছবি: সংগৃহীত

সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। যেটি পরিচালনা করছেন নির্মাতা বদিউল আলম খোকন। এই সিনেমাতেই মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে কণ্ঠ দিয়েছেন মনির খান।

প্রযোজক জসীম উদ্দিন জানালেন, মনির খানের গাওয়া এই গানটি একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। সিনেমাটিতে আবুল হায়াত ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, সূচরিতা, সুব্রত, সাইমন, সুস্মি রহমান, সামিয়া নাহিসহ অনেকে।

সিনেমার নতুন এই গান নিয়ে মনির খান বলেন, ‘মাঝে মাঝে কিছু গীতিকবিতা সুরের সঙ্গে এতটাই মেলবন্ধনের সৃষ্টি হয়, সেই গান গাইতেও ভীষণ ভালো লাগে। ‘দায়মুক্তি’ সিনেমার এই গান ঠিক তেমনি চমৎকার একটি গান। যদিও অনেকদিন আগেই এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম, তার পরও আমার মনে আছে, আমি খুবই আশাবাদী। আরও ভালো লাগার বিষয় হলো এই যে, আমার গানটি শ্রদ্ধেয় অভিনেতা আবুল হায়াত ভাইয়ের লিপে যাবে। এটা সত্যিই অন্যরকম ভালো লাগার বিষয়। ধন্যবাদ জসীম ভাইকে, কারণ তার প্রবল আগ্রহের কারণেই গাওয়া। তিনিও গানটি শুনে ভীষণ খুশি হয়েছেন। সিনেমাটির জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’ এরই মধ্যে মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক ২৪’এ তার নতুন গান ‘তোমাকে শুধু ভালোবাসবো’

প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন হাফিজুর রহমান, সুর করেছেন মিল্টন খন্দকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X