কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সম্ভাব্য প্রার্থী নিয়ে যে বার্তা দিলেন মনির খান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়।

মনোনয়নপ্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কাজও করেছেন বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে। ছুটে বেড়িয়েছেন ভোটারদের বাড়ি বাড়ি।

জনগণও মনির খানকে কাছে পেয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির পক্ষে কাজ করতে। তবে সোমবার (৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই মনির খানের নাম। সেখানে দেওয়া হয়েছে মোহাম্মদ মেহেদী হাসান রনিকে। তবে দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এ গায়ক।

সোমবার নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইলো।’

যদিও প্রচারের প্রথম থেকেই মনির খান বলে এসেছেন যাকেই মনোনয়ন দল দিক না কেন সবাইকে এক হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করতে হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X