তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা

মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা

নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা মন্দিরা চক্রবর্তী আবারও আলোচনায়। তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ প্রকাশিত হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকরা সিনেমাটি উপভোগ করছেন এবং সামাজিক মাধ্যমে প্রশংসা জানাচ্ছেন অভিনেত্রীকে।

মিঠু খানের পরিচালনায় নির্মিত ‘নীলচক্র’ চলতি বছরের শুরুতে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পায়। তখন সিনেমাটি ভালো সাড়া ফেললেও নিয়ম অনুযায়ী দীর্ঘদিন হলে প্রদর্শন সম্ভব হয়নি। ফলে অনেক দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হন। এখন ওটিটিতে প্রকাশের পর তারা ‘নীলচক্র’ দেখার সুযোগ পাচ্ছেন।

এ নিয়ে মন্দিরা বলেন, ‘হলে অনেকেই সিনেমাটি দেখতে পারেননি, এটা আমায় কষ্ট দিয়েছিল। আইস্ক্রিনে মুক্তির পর প্রতিনিয়ত দর্শকের ভালোবাসা পাচ্ছি। এতে নিজের কাজের প্রতি আরও ভালো লাগা ও অনুপ্রেরণা বেড়েছে।’

তবে আপাতত নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণা নেই বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সময়মতো ভক্তদের জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য এরই মধ্যে দেশ-বিদেশে একাধিক স্বীকৃতি পেয়েছেন মন্দিরা। ‘কাজল রেখা’ সিনেমার জন্য যুক্তরাষ্ট্রে দুটি আলাদা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার। দেশে ‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’ উভয়টির জন্য সম্মাননা পান।

‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করা মন্দিরা এখন বাংলা চলচ্চিত্রের সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিত। নতুন সিনেমায় তাকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X