তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

বিজনেসম্যান চরিত্রে আজিজুল হাকিম

আজিজুল হাকিম I ছবি: সংগৃহীত
আজিজুল হাকিম I ছবি: সংগৃহীত

বাংলাদেশের টিভি নাটক ও মঞ্চ অভিনয়ের সফল নাম অভিনেতা আজিজুল হাকিম। কয়েক যুগ ধরে তিনি প্রশংসার সঙ্গে কাজ করে যাচ্ছেন। নিজের প্রতিটি কাজেই ছাপ রেখে যাচ্ছেন অভিজ্ঞতার। তবে মঞ্চে অভিনয় দিয়ে শুরু করলেও টিভি নাটকে বেশ জনপ্রিয়তা পান তিনি। এরপর দেখা যায় বড় পর্দাতেও। সেই ধারাবাহিকতায় এবার আরও একবার তাকে দেখা যাবে সিনেমায়। নাম ‘প্রেশার কুকার’, এটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী।

কালবেলাকে সিনেমাটি নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমি প্রতিটি কাজেই নিজেকে মেলে ধরার চেষ্টা করি। কারণ, প্রতিটি চরিত্রতেই নতুন কিছু থাকে। তাই অভিজ্ঞতা বাড়লেও কাজের প্রতি দায়িত্বশীলতায় কোনও ঘাটতি রাখতে চাই না। এটাই আমার পরিচয়।’ এরপর ‘প্রেশার কুকার’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে আজিজুল হাকিম আরও বলেন, ‘রাফীর সিনেমার গল্পটি দুর্দান্ত। এখানে দুর্দান্ত সব অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। আশা করছি কাজটি ভালো লাগবে সবার। মজার বিষয় হচ্ছে, সিনেমায় কোনও নায়ক নেই। চরিত্রনির্ভর গল্প। আমি বিজনেসম্যান চরিত্রে অভিনয় করছি।’

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছ।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রেশার কুকার’ মুক্তি পাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে। এটি শুধু একটি সিনেমার মুক্তিই নয়; বরং ইমপ্রেস টেলিফিল্মের জন্যও বিশেষ উপলক্ষ। কারণ, দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে তারা সর্বশেষ ঈদে প্রেক্ষাগৃহে এনেছিল চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X