তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

মুগ্ধতায় জয়া

মুগ্ধতায় জয়া

আলো-ছায়ার খেলায় আবারও অনন্য এক অধ্যায় লিখলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়-প্রতিভা আর মায়াবী সৌন্দর্যের মেলবন্ধনে যিনি প্রতিবারই নিজেকে নতুন করে আবিষ্কার করেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন, প্রতিটি লুকেই জয়ার উপস্থিতি মানেই আলাদা এক আভিজাত্য, আলাদা এক গল্প। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে তার সাম্প্রতিক রূপ প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে আলোড়ন, মুগ্ধতার ঢেউ ছুঁয়ে গেছে ভক্ত-অনুরাগীদের হৃদয়।

প্রকাশিত সেই ছবিগুলোয় দেখা যায়, একেবারে ভিন্ন এক লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া। সঙ্গে তার পরনের ভারী গহনা, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা। পুরোনো কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন জয়া। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এক রয়ে গেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন—এই ছবিতে বয়সের ছাপও খানিকতা স্পষ্ট হচ্ছে জয়ার। এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এ সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝে এখন ব্যাপক আগ্রহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X