তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতেও মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ

সুড়ঙ্গ সিনেমার অফিসিয়াল পোস্টার।
সুড়ঙ্গ সিনেমার অফিসিয়াল পোস্টার।

টিভি থেকে ওটিটি, ১৫ বছরের বেশি অভিনয় ক্যারিয়ার আফরান নিশোর। দাপট দেখিয়েছেন দুই মাধ্যমেই। এবার পা রেখেছেন বড় পর্দায়। এই ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘সুড়ঙ্গ’। নির্মাণ করেছেন রায়হান রাফী। যার নির্মাণে মিম-রাজের ‘পরাণ’ এখনো সবার মুখে মুখে।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘সুড়ঙ্গ’র ফার্স্টলুক টিজার ও পোস্টার। চলছে জোর প্রচারণা। আইটেম গানেও চর্চার কেন্দ্রে ছবিটি। এবার সেই আলোচনার পালে নতুন হাওয়া, ভারতেও (কলকাতা) মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’!

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) থেকে ছবিটির প্রচারণা চালানো হচ্ছে। যে কারণে ওই দেশেও মুক্তি পাচ্ছে, এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে কৌশলী জবাব দেন তিনি। বললেন, ‘এটা আসলে আমি বলতে পারব না। আমার কাজ সিনেমা নির্মাণ করা। সেটা আমি ভালোভাবে বানানোর চেষ্টা করেছি। এখন প্রযোজক কোথায় মুক্তি দেবেন, সেটা তার ব্যাপার। সুতরাং ভারতে সুড়ঙ্গ মুক্তি পাবে কি না, সেটা প্রযোজকই ভালো বলতে পারবেন।’

কিঞ্চিৎ রহস্য জিইয়ে তিনি আরও বললেন, ‘এখনো অফিসিয়াল কিছু হয়নি। হলে নিশ্চয়ই এসভিএফ থেকেও ঘোষণা দিত। তবে হ্যাঁ, এসভিএফ যেহেতু পোস্ট দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে।’

প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে কথা হলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কয়েক দিন সময় চাইলেন। বললেন, ‘ভারতে মুক্তির বিষয়ে আলাপ-প্রক্রিয়া চলছে। তা না হলে তো এসভিএফ থেকে ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিত না। তবে চূড়ান্ত খবরের জন্য আরও কিছুদিন লাগবে।’

নির্মাতা ও প্রযোজকের মন্তব্য থেকে এটুকু বোঝা যাচ্ছে, ভারতেও মুক্তি পেতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’। তারাবেলাকে একাধিক সূত্রও সেই কথাই বলেছেন। জানা গেছে, এ সপ্তাহেই ভারতে মুক্তির বিষয়টি চূড়ান্ত হবে। যে কারণে প্রযোজনা সংস্থা এসভিএফ ছবিটির প্রচারণা চালিয়েছে। যদিও ঈদে বাংলাদেশের সঙ্গে একই তারিখে কি না, সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ভারতের ছবি বাংলাদেশে মুক্তি দিতে চাইলে সাফটা চুক্তি অনুযায়ী আমদানি করতে হয়; কিন্তু বাংলাদেশের ছবি ভারতে মুক্তি দিতে রাষ্ট্রীয় বা আইনি কোনো জটিলতা নেই। ফলে ভারতের পরিবেশকরা চাইলে বাংলাদেশের যে কোনো ছবি দেশটিতে মুক্তি দিতে পারেন।

এদিকে, সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। আইটেম গানে দর্শকমনে রং ছড়িয়েছেন নুসরাত ফারিয়া। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X