তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০২:১৭ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক

রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক।

সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি এ চলচ্চিত্রের বিষয়ে একটি পোস্ট করে এই প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘মুক্তির এক সপ্তাহ না যেতেই ছবিটির প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক। মুক্তির দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেক্ষাগৃহে মুক্তির সংখ্যা, যা এ দেশে এবারই প্রথম।’

বহুল প্রতীক্ষিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস-অনুভূতি প্রকাশ করছেন। বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য প্রথম দিনই দেশের প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শনার্থী। সিনেমাটি দেখে কান্না করতে দেখা গেছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদেরও।

ঢাকার বাইরে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে। সিনেমাটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলায়।

ছবিটি দেখার জন্য দর্শকদের আহ্বান করেছেন ঢাকাই চলচ্চিত্রের তারকারাও। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান সিনেমার পোস্টারসমেত নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১১

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১২

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৩

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৪

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৫

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৬

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৭

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

২০
X