তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১২:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ
সমালোচনায় মুখ খুললেন নিশো

আমি হিরো নই অভিনেতা

অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত
অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত

‘আমি তো সো কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না কিংবা বাচ্চার কথা বলব না’—অভিনেতা আফরান নিশোর এই মন্তব্য ঘিরে কয়েকদিন ধরেই চারদিকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ মনে করছেন, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ইঙ্গিত করেই এমনটা বলেছেন এই অভিনেতা। এজন্য শাকিবিয়ানরা নিশোকে বয়কটের ডাক দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আনফলোও করেন অনেকে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নিশো। জানালেন, না বুঝে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নিশো বলেন, ‘আমাদেরকে শেখানো হতো (আমিও এটা ফেস করেছি) তুমি তোমার পারসোনাল এই জিনিসটা (বিষয়গুলো) বলবা না। অনেক আগে প্রেমের কথা বলে দিও না, তাহলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না। দর্শক তোমাকে পছন্দ করবে না। আমি ওই কথাটাই বলেছি যে, ওই সো-কল্ড হিরোইজম তো ফলো করি না। ওই হিরো আমি না যে, বিয়ের কথা বলা যাবে না। বউয়ের কথা বলা যাবে না। বাচ্চার কথা বলা যাবে না বা বয়সের কথা বলা যাবে না।’

অভিনেতা আরও বললেন, ‘আমি ওই হিরোটাও হয়ে উঠতে চাই না, যে কি না মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবে না। যেমন আমি হল ভিজিটে যাচ্ছি। অনেকে মনে করতে পারেন, এটা তো কোনো হিরোর কাজ না। এখন আমি যে ছোট পর্দা থেকে বেড়ে উঠেছি, মানুষের কাছে গিয়ে কষ্টের কথা শুনেছি। কারণ, অভিনয়টা আমার অবজারভেশন থেকে আসে। এটা আমার দর্শন। আমি আসলে আমার কথা বলেছি। আমি ওই হিরোটা না। আমি একজন অভিনেতা। বয়স, বউ-বাচ্চা নিয়ে কখনো চাপ ফিল হয়নি। এতে কাজ যদি কম আসে, তাহলে সমস্যা নেই। তাই কথা প্রসঙ্গে আমি ওই ফিলোসফির কথা বলেছি যে, অনেক আগে যারা বলতেন অভিনেতারা অসাধারণ। সাধারণের থেকে দূরে-আড়ালে থাকতে হয়; কিন্তু আমি এই জেনারেশনের অভিনেতা। ওই ফিলোসফিটা মেইনটেইন করতে চাই না। এখন এটা যদি কেউ ভেবে থাকেন যে, কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলেছি, আমি ওখানে কারও নামও নিইনি। এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৩ জুলাই বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। সেখানেই তিনি বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ওই মন্তব্যটি করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X