তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৯:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

মা-মেয়ে, দুটোই স্পর্শিয়া

মা-মেয়ে, দুটোই স্পর্শিয়া

জুনে অভিনেত্রী রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ দিয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন অর্চিতা স্পর্শিয়া। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন। জুটি বেঁধে এটিই তাদের প্রথম ছবি। এবার আবারও জুটি হলেন নিরব-স্পর্শিয়া। নতুন সিনেমার নাম ‘সুস্বাগতম’। এটি নির্মাণ করছেন শফিকুল আলম।

এ সিনেমায় একই সঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। তার পাইলট হওয়ার স্বপ্ন ঘিরেই এর গল্প। বললেন, ‘২৫ বছর আগের রহিমন আর ২৫ বছর পরের রহিমনের মেয়ে করিমন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। মজার ব্যাপার, দুই সময়েরই যুবতী চরিত্রে আমাকে দেখা যাবে। সুতরাং মা-মেয়ের চেহারার কোনো পরিবর্তন থাকে না। এর ফলে দুটি চরিত্রে কাজ করা অনেকটাই সহজ হবে।’

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে চলছে সিনেমাটির শুটিং। শুটিংয়ের প্রথম দিনে বৃষ্টিতেও ভিজেছেন তারা, পদ্মা নদীতে নাকি ডুবতেও বসেছিলেন স্পর্শিয়া। তবে চিন্তার কারণ নেই, নায়ক তো আছেন। তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরব।

এমনকি সিনেমাটির জন্য শখের চুল-দাড়িও বিসর্জন দিয়েছেন নিরব। এতে তার চরিত্রের নাম হাসান। চিত্রনায়ক বললেন, ‘সুস্বাগতম সিনেমায় আমাকে দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আমি।’

শুটিং অভিজ্ঞতার প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘নিরবের সঙ্গে আগেও কাজ করেছি। আমাদের দুজনের অভিজ্ঞতাও চমৎকার। তাই নতুন কাজে বোঝাপড়াটাও সহজ হয়েছে।’

প্রসঙ্গত, ঈদে মুক্তি পেয়েছে নিরব অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। সৈকত নাসির পরিচালিত এতে নিরবের বিপরীতে আছেন শবনম বুবলী। এদিকে দীর্ঘদিন পর ঈদের নাটকে দেখা দিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত দুই নাটকেই স্পর্শিয়ার বিপরীতে রয়েছেন ফারহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X