বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এ এইচ মুরাদ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:২১ এএম
প্রিন্ট সংস্করণ

এখানে মা-বাবার কবর এই দেশ ছেড়ে কোথায় যাব

এখানে মা-বাবার কবর এই দেশ ছেড়ে কোথায় যাব
এখানে মা-বাবার কবর এই দেশ ছেড়ে কোথায় যাব

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ হারানো অন্যদিকে ঈদে এক যুগ পর সিনেমা মুক্তি। এ দুটি ইস্যু কেন্দ্র করে আলোচনায় চিত্রনায়ক জায়েদ খান। কালবেলার সঙ্গে অকপট কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার এ এইচ মুরাদ

তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদকের সদস্য পদ নেই…

একজন ব্যক্তি নিজের স্বার্থে কাজটি করেছে সবাই বুঝতে পেরেছে। আমি সমিতির বিরুদ্ধে কোনো কথা বলিনি। একজনের বিরুদ্ধে বলেছি। যিনি অনির্বাচিত হয়েও সমিতির চেয়ার দখল করে রেখেছেন। শিল্পীরা নিপুণের সঙ্গে নেই। সমিতির পিকনিকের দিকে খেয়াল করলেই আপনারা সেটি দেখতে পাবেন।

সমিতি নিয়ে কোনো আক্ষেপ আছে কী?

আক্ষেপের কিছু নেই। শিল্পীরা জানেন, জায়েদ খান তাদের জন্য কী করেছে। আমি মন থেকে সমিতির জন্য কাজ করেছি। একটা সময় সমিতি ছিল জাঁকজমক। তারকা শিল্পীরা এসে মুখরিত করে রাখতেন। এখন সেই সমিতিতে কেউ আসে না। সন্ধ্যার পরে আলো জ্বলে না।

শুনলাম, অভিমান করে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন?

এমন অনেক গুজবই ছড়ানো হচ্ছে। তারা মনে করছে, সমিতির সদস্য পদ কেড়ে নিয়েছে জায়েদ এবার কী করবে। দেশের বাইরে চলে যাবে। এখানে মা-বাবার কবর, এই দেশ ছেড়ে কোথায় যাব। ঘুরে ফিরে আমি তাদের কবরে ছুটে যাই। করব জিয়ারত করি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি পর পর তিন বার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত। সিনিয়র শিল্পী সবাই মিলে আমাকে নেতা বানিয়েছিলেন। তাদের ভালোবাসা এখনো একইরকম বিদ্যমান। এ ছাড়া আমার গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিলেও জানতে পারবেন জায়েদ কেমন মানুষ। আমার বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। সামনে অভিনয়ে আরও মন দেব।

‘সোনার চর’ নিয়ে আপনার প্রত্যাশা কেমন?

এক যুগ পর ঈদে আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। ‘সোনার চর’ সিনেমায় নিজের সেরাটা দিয়েছি। ক্যারিয়ারে কোনো সিনেমার জন্য এত কষ্ট কখনো করতে হয়নি। আমি বিশ্বাস করি সিনেমাটি দর্শক পছন্দ করবেন। ‘অন্তর জ্বালা’র পর আবারও একজন অভিনেতা হিসেবে দর্শক আমাকে আবিষ্কার করবেন।

শুটিং অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন

শুটিংয়ের জন্য নদীতে ঝাপ দিতে হয়েছে। সাঁতরে যখন উঠলাম এলাকাবাসীর কাছে জানতে পারি ওই নদীতে কুমির আছে। ভাবুন একবার কুমির যদি একটা টান দিত, জায়েদ খান কিন্তু শেষ। এ ছাড়া কাদার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতে হয়েছে। কন্টিনিউটি ধরে রাখতে মাসের পর মাস চুল বড় রেখেছি। এমন অনেক ঘটনা রয়েছে।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

অভিনয় করে যেতে চাই। আমার নিজ এলাকার জন্য কিছু করার ইচ্ছা আছে। আপনারা অলরেডি জানেন অনেক আগে থেকেই সেখানে আমি সামাজিক কাজের সঙ্গে জড়িত। সেখানে আরও সময় দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X