তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:২৭ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১১:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

সময় পেয়ে দল ভারি হচ্ছে তিন পক্ষের

সময় পেয়ে দল ভারি হচ্ছে তিন পক্ষের

হঠাৎ করেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের তারিখ ১৯ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল করা হয়েছে। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। খলনায়ক মিশা সওদাগর সভাপতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দুজনে মিলে একটি প্যানেল দিচ্ছেন।

সূত্রের খবর, এই প্যানেলের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী পদে প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্যানেলটিতে সিনিয়র শিল্পীদের আধিক্য বেশি থাকছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার প্রার্থী হলেও এখনো সভাপতি চূড়ান্ত করতে পারেননি তিনি। যদিও তার সভাপতি হিসেবে শাকিব খান ও অনন্ত জলিলের নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই নির্বাচন করবেন না বলে জানা গেছে। তবে নিপুণ বসে নেই বাক্স ভারী করতে তিনি ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ ছাড়া শক্তিশালী প্যানেল দিতে তিনিও তারকা শিল্পীদের টানার চেষ্টা করছেন।

এদিকে ডিপজল-নিপুণকেন্দ্রিক সমর্থক-শিল্পীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব বেড়েই চলেছে। গতবারের মতো সামনা-সামনি কিছু না বললেও পর্দার আড়ালে এক পক্ষ আরেক পক্ষকে চাপে রেখেছে।

ডিপজল-নিপুণকে নিয়ে আলোচনা বেশি হলেও বসে নেই সমিতির তিনবারের সহসভাপতি চিত্রনায়ক ড্যানি সিডাক। নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি। স্বাধীনতা দিবসের পরপরই পুরো প্যানেলের ঘোষণা দেবেন বলেও জানান। ‘বনের রাজা টারজান’খ্যাত এই নায়ক কালবেলাকে বলেন, ‘গতবার যেভাবে দুপক্ষ একে অন্যকে আক্রমণ করেছে, কাদা ছোড়াছুড়ি করেছে—এমন নির্বাচন আমরা চাই না। সুন্দর ও শান্তিপূর্ণ প্রত্যাশা করি আমরা।’

এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিপুণের জন্য সভাপতি প্রার্থী খোঁজার। তবে কালবেলাকে তিনি জানালেন, অনন্ত জলিলের সঙ্গে তিনি বসেছিলেন ঠিকই তবে সেটি অনেক আগে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে একাধিক শিল্পী সমিতির নির্বাচনে বাইরের প্রভাব পছন্দ করেন না বলে জানিয়েছেন। এ ছাড়া কাদা ছোড়াছুড়ির ঘটনা নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন তারা। এবার নির্বাচন ঘিরে কাদা ছোড়াছুড়ি হলে ভোট দিতে আসবেন না বলেও জানিয়েছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X