তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:৪৭ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

কখনোই ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলাম না

অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত অভিনেত্রী মাহিয়া মাহি। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করেছেন ইন্ডাট্রির বাঘা বাঘা সব নির্মাতার সঙ্গে। উপহার দিয়েছেন বেশকিছু হিট সিনেমাও। তবে দ্বিতীয় বিয়ের পর রুপালি পর্দায় অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা। সেভাবে বড় বাজেটের কোনো সিনেমায় আর দেখা যায়নি তাকে। চলচ্চিত্রের বাইরে সংসার, রেস্তোরাঁ ব্যবসা আর রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়া মাহি আবারও ইঙ্গিত দিলেন পুরোপুরি কাজে ফেরার। কালবেলার মুখোমুখি হয়ে জানালেন কখনোই ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলেন না তিনি।

সাবেক স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অভিনেত্রীকে এখন নিয়মিতই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত হচ্ছেন। যাচ্ছেন বাণিজ্যিক শোরুম উদ্বোধনেও। এ সময় কালবেলার মুখোমুখি হয়ে মাহি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার অভিনয়ের প্রায় এক যুগের কাছাকাছি। দীর্ঘ এ সময়ে আমি কখনোই ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলাম না। তবে এখন মনে হচ্ছে দীর্ঘ এ সময়ে আমি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না হয়ে নিজের ক্ষতি করেছি। অভিনয়ে আমার অবস্থান আরও ভালো হতে পারত।’

এ সময় ক্যারিয়ার নিয়ে তার বর্তমান পরিকল্পনা নিয়ে মাহি আরও বলেন, ‘আমি আমার অভিনয় ক্যারিয়ার আবারও নতুন করে শুরু করতে যাচ্ছি। ব্যক্তিজীবন ও রাজনীতি নিয়ে অনেক সময় গেছে। এখন অভিনয়ে নজর দিতে চাই। আমি চাই ক্যারিয়ারের সেই পর্যায়ে আবারও যেতে, যেই পর্যায়ে ‘পোড়ামন’ ও ‘অগ্নি’ সিনেমা মুক্তির সময় ছিলাম। তার জন্য এখন থেকেই সিনেমার গল্প নির্বাচনে জোর দিচ্ছি। সব গল্পে আর কাজ করব না। গল্প প্রাধান্য দিয়ে বেশকিছু ভালো সিনেমায় অভিনয় করতে চাই। আশা করছি রোজার ঈদের পর দর্শক আবারও পুরোনো মাহিকে পর্দায় পাবেন।’

‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী মাহিয়া মাহি। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’সহ বহু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘রোমিও বনাম জুলিয়েট’ সিনেমাতেও দেখা যায় এ নায়িকাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X