তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ববির বিলাসিতা

ববির বিলাসিতা

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলেই ঘুরতে পছন্দ করেন তিনি। রয়েছে শপিং করার নেশাও। তাই সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিনে ফেলেন নিজের পছন্দ মতো পোশাক ও অর্নামেন্টস। কেনাকাটার জন্য তার পছন্দের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। কালবেলাকে এমনটাই জানালেন এই নায়িকা।

সম্প্রতি ববি অস্ট্রেলিয়া ঘুরে এসেছেন। সেখানের দর্শনীয় স্থানগুলো মুগ্ধ করেছে তাকে। করেছেন শপিংও। ববি বলেন, ‘সুযোগ পেলেই আমি অস্ট্রেলিয়া উড়ে যাই। কারণ সেখানে আমার দুই বোন ও মা থাকেন। তাই তাদের কাছে ছুটে যেতে আমার সবসময়ই ভালো লাগে। যার ফলে এই দেশটি থেকে আমার বেশি কেনাকাটা করা হয়। এবারও অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তবে আমি আমার নিয়মিত যে সব পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেগুলো আমি থাইল্যান্ড অথবা ভারত থেকে কিনি। এ ছাড়া যখন যে দেশে যাই, সে দেশ থেকেই কম বেশি শপিং করা হয়। এরপর আমার ডায়মন্ড খুব পছন্দ।’ সাজ-পোশাকে সবসময়ই ভিন্নতা পছন্দ করেন এই গ্ল্যামারাস নায়িকা। এদিক থেকে তিনি অনেকটাই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। তবে অপচয় করতে একবারেই পছন্দ করেন না এই সুন্দরী।

চিত্রনায়িকা ববির মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘ময়ূরাক্ষী’, ‘খোয়াব’, ও ‘এবার তোরা মানুষ হ’। এসব সিনেমার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি। এ বছরের যে কোনো সময় সিনেমাগুলো মুক্তি পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X