তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ০৩ মে ২০২৪, ১১:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

সাড়া ফেলছে হীরামান্ডি

ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ -এর পোস্টার। ছবি : সংগৃহীত
ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ -এর পোস্টার। ছবি : সংগৃহীত

অবিভক্ত ভারতের লাহোরের ইতিহাস-সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ মুক্তি পেয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ। প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এটি। আট পর্বের সিরিজটি আইএমডি রেটিংয়েও আছে ভালো অবস্থানে। খবর : আইএমডি। গত ১ মে ওয়েব সিরিজটি ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়। এর আগে সিরিজটির টিজার সবাইকে চমকে দেয়। অভিনেত্রীদের ‘রাজকীয়’ পোশাকে গর্জিয়াস অবতার মুগ্ধ করে সবাইকে। এরপর থেকেই গল্পটি নিয়ে আগ্রহ বেড়ে যায় দর্শকদের। এবার এলো পূর্ণাঙ্গ সিরিজ। মুক্তির পর থেকেই সিরিজটি ব্যাপক প্রশংসিত হচ্ছে। এরই মধ্যে এর বেশ কিছু পর্ব আইএমডি রেটিংয়ে ৮-এর ওপর চলে গেছে। সিরিজটিতে দেখানো হয়েছে লাহোরের এক যৌনপল্লির গল্পের চরিত্রে তখনকার সময়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও রাজনীতির মতো বিষয়গুলো।

ঐতিহাসিক গল্প দিয়ে সবসময়ই দর্শকের মন জয় করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। প্রথমবারের মতো ওয়েব সিরিজ দুনিয়ায় পা রেখেই বাজিমাত করলেন ভারতের এ মাস্টারপিস নির্মাতা।

এ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন ফারদিন খান। তার চরিত্রের নাম ওয়ালি মোহাম্মদ। তারকাবহুল এ গল্পটি নির্মাণে খরচ হয়েছে ২০০ কোটি রুপি। সিরিজটিতে অভিনয় করে আলো ছড়িয়েছেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখদের মতো অভিনেত্রীরা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফারদিন খানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X