চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

চুয়াডাঙ্গায় চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। ছবি : কালবেলা

তাপমাত্রার পারদ আজ আরও কমেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। মাঝারি শৈত্যপ্রবাহে কাহিল মানুষ ও প্রাণীকুল। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টা চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এটি এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, সোমবার (৫ জানুয়ারি) এ জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত এই জনপদের জনজীবন।

সরেজমিন দেখা গেছে, গত দুই সপ্তাহ ধরে টানা শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন। প্রায় দিনই চুয়াডাঙ্গার আকাশে সূর্যের দেখা মেলেনি। চারদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। গাড়িগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এ ছাড়া অনেকেই খড়-কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জীবন-জীবিকার তাগিদে অনেকে সকালে শীতে কাঁপতে কাঁপতে কাজে বের হচ্ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান বলেন, আরও এক সপ্তাহ অর্থাৎ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এ জেলার তাপমাত্রা কমতে থাকার সম্ভাবনা রয়েছে। শীতের তীব্রতা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১০

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১১

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১২

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৩

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৫

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৬

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৭

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৮

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৯

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

২০
X