তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রীতির পুরোনো প্রেমের গল্প

প্রীতির পুরোনো প্রেমের গল্প

বলিউডের মিষ্টি হাসির অধিকারী জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। লাস্যময়ী হাসি এবং নিজের অভিনয় গুণে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে এখন আর পর্দায় নিয়মিত নন তিনি। ব্যস্ত আছেন ব্যবসা ও পরিবার নিয়ে। এর মধ্যেই সামনে এলো তার পুরোনো প্রেমের গল্প। অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন তার স্বামী লার্স কেজেল্ডসেনের সঙ্গে প্রেম ছিল প্রীতির। খবর : কুইমুই

ঘটনা ২০০১ সালের রোমান্টিক, কমেডি ধাঁচের সিনেমা দিল চাতাহের সময়কার। এ সিনেমায় কাজ করতে যেয়ে প্রীতির প্রেম হয় অভিনেতা লার্স কেজেল্ডসেনের সঙ্গে। এরপর এ অভিনেতাকে ২০০৫ সালে বিয়ে করেন অভিনেত্রী সুচিত্রা পিল্লাই। এতদিন পর নিজের স্বামীর সাবেক প্রেমিকা নিয়ে মুখ খুললেন তিনি।

সুচিত্রা বলনে, ‘প্রীতি জিনতা এবং আমি কখনোই বন্ধু ছিলাম না। আমাদের একজন কমন বন্ধুর কারণে পরিচিত ছিলাম। তবে হ্যাঁ, তার সঙ্গে আমার স্বামী লার্স কেজেল্ডসেনের একসময় প্রেম ছিল। কিন্তু আমার সঙ্গে লার্সের দেখা হওয়ার আগেই তাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে যায়। যার কারণ কখনোই আমি ছিলাম না।’

বিষয়টি ভারতীয় সাংবাদিক সিদ্ধার্থ খান্নার একটি ইন্টারভিউতে এসে পরিষ্কার করেন এই অভিনেত্রী। বিরতি কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আইপিএলের পরে শুরু হবে শুটিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১০

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১১

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১২

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৩

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৪

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৫

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৭

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৯

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

২০
X