তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ১১:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

চান্দু টিমকে ক্যাটরিনার শুভকামনা

চান্দু টিমকে ক্যাটরিনার শুভকামনা

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের অনুসারীদের প্রতিনিয়ত দিয়ে থাকেন নতুন কাজের আপডেট। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্যাট শুভকামনা জানালেন ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার গোটা টিমকে।

বলিউডে এখন চলছে চান্দু চ্যাম্পিয়ন ঝড়। সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করা কার্তিক আরিয়ান। এ ঝড়ের বাতাস লেগেছে ক্যাটরিনারও। তাই তো সিনেমার ট্রেলার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘অসাধারণ। দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। শুভকামনা টিম চান্দু।’

নির্মাতা কবির খানের পরিচালনায় স্পোর্টস, ড্রামা গল্পে নির্মিত চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটি ভারতের সোনাজয়ী প্রথম প্যারালিম্পিয়ান মুর্লিকান্ত পেটকরের জীবনীর ওপর নির্মাণ হয়েছে। ১৯৭২ সালে জার্মানির হেডেলবার্গে গ্রীষ্মকালীন প্যারালিম্পিকস অনুষ্ঠিত হয়েছিল। তাতে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা পেয়েছিলেন তিনি। তার বীরত্বের গল্পই ফুটে উঠবে সিনেমায়।

চান্দু চ্যাম্পিয়নে নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। আগামী ১৪ জুন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ আনন্দ, ভুবন অরোরাসহ একাধিক বলিউড অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১০

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১১

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৪

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৫

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৭

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৮

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

২০
X