তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৩:৩০ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ১২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট দিয়েছিলেন আজিজ

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তার প্রযোজনায় নির্মিত বেশকিছু সিনেমা দেশ ও দেশের বাইরে হয়েছে প্রশংসিত। ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিয়েছেন মাহিয়া মাহি ও পূজা চেরির মতো দর্শকপ্রিয় চিত্রনায়িকা। নায়িকাদের সঙ্গেও রয়েছে তার প্রেমের গুঞ্জন।

সম্প্রতি এ বিষয় নিয়ে কালবেলার সাপ্তাহিক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসে খোলামেলা কথা বলেছেন দেশের প্রভাবশালী এই প্রযোজক। জানিয়েছেন অভিনেত্রী মাহিকে তিনি কিনে দিয়েছিলেন দুটি গাড়ি ও ফ্ল্যাট।

আজিজ এদিন বেশকিছু বিষয়ে কথা বলেন। এর মধ্যে অভিনেত্রী মাহির সঙ্গে তার প্রেমের বিষয়, তাকে দুটি গাড়ি ও ফ্ল্যাট কিনে দেওয়ার কথা স্বীকার করে আজিজ বলেন, ‘জাজে থাকা অবস্থায় আমি মাহিকে দুটি গাড়ি ও ফ্ল্যাট কিনে দিই।’ এ সময় উপস্থাপক তার কাছে জানতে চান মাহির সঙ্গে তার প্রেমের বিষয়টি। উত্তরে আজিজ বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখন আর কথা বলা ঠিক নয়। সবার ব্যক্তিগত জীবন আছে। আমারও সংসার রয়েছে। প্রেমের বিষয়টি সামনে এলে দুজনেরই ব্যক্তিজীবনে বিব্রত হতে হয়। তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো।’

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বিচ্ছেদ ও রাজনীতি নিয়ে রুপালি পর্দা থেকে অনেকটাই আছেন দূরে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই এ জগতে নাম লিখিয়েছিলেন মাহি। উপহার দিয়েছিলেন ‘ভালোবাসার রঙ’ ‘অগ্নি’ ও ‘অগ্নি টু’র মতো ব্যবসা সফল সিনেমা। সেসময়ই মাহির সঙ্গে আজিজের সম্পর্ক উঠে আসে গণমাধ্যমের শিরোনামে। সেই সম্পর্কের কথাই তারাবেলায় এসে স্বীকার করলেন এই প্রযোজক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X