তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

দশম অবতারে মধ্যমণি জয়া

দশম অবতারে মধ্যমণি জয়া

তাকে ঢালিউডে যতটা দেখা যায়, তারও বেশি মধ্যমণি হয়ে উঠেছেন টলিউডে। ঢাকার সিনেমার চেয়েও কলকাতায় তার ব্যস্ততা বেশি। নিজের যোগ্যতা দিয়ে টলিপাড়া শাসন করছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে গত ২ জুন মুক্তি পেয়েছে তার সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এরই মধ্যে প্রকাশ্যে এলো ‘দশম অবতার’র প্রথম চমক। বৃহস্পতিবার সকালে সবাইকে একসঙ্গে করে রীতিমতো চমকে দিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। অন্তর্জালে সেই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ছবিগুলো যে ভক্তদের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। এক ফ্রেমে ধরা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো নামিদামি সংগীত-সিনেমার তারকারা। আর ছবির মধ্যমণি হয়ে আছেন জয়া আহসান। একদম ‘দাবাং’ লুকে ধরা দিলেন ছবির প্রধান ব্যক্তিরা। আর এ ছবি দেখেই এক প্রকার ঘুম ছুটেছে ভক্তদের! এক ব্যক্তি মজা করে লেখেন, ‘খেলা হবে।’ কেউ কেউ তাদের পোশাকের রং দেখে লেখেন, ‘জয় আর্জেন্টিনা।’ অনেকেই জানান তারা ‘দশম অবতার’ সিনেমাটির জন্য মুখিয়ে আছেন। একসঙ্গে এত গুণী মানুষ দেখে সবাই অভিভূত। পূজায় যে বড়সড় কোনো চমক অপেক্ষা করে রইল সেটা স্পষ্ট। উল্লেখ্য, সৃজিতের নতুন সিনেমায় আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল; কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তার জায়গায় এই ছবিতে থাকছেন জয়া। একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। আবারও তারা একত্রে কাজ করবেন; ফলে স্বাভাবিকভাবেই নতুন করে শুরু হয়েছে চর্চা। এ সিনেমায় অভিনয়ে চমকের সঙ্গে গানেও যে বিশাল চমক থাকবে, সেটি ওই ছবিগুলো থেকেই স্পষ্ট। আর হবে নাই-বা কেন; রূপম, অনুপম, ইন্দ্রদীপ তিনজনই আছেন! চলতি বছরের পূজায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X