তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেপ্লেক্স আজ রেডিওঅ্যাকটিভ

সিনেপ্লেক্স আজ রেডিওঅ্যাকটিভ

পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহেইমার’। খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটির তেজস্ক্রিয়তা (রেডিওঅ্যাকটিভ) ছড়িয়েছে বাংলাদেশেও। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে আজ মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটি কোনো বায়োপিক নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। তবে ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি ও এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। জানা গেছে, এ ছবিতে দেখা যাবে ‘ট্রিনিটি টেস্ট’-এর পারমাণবিক বিস্ফোরণের দৃশ্যও। এদিকে নোলানের দাবি, আইম্যাক্স ক্যামেরায় শুট করা এ ছবিতে কোনো ধরনের সিজিআই ব্যবহার করেননি তিনি। তাহলে কি বোমা বিস্ফোরণের দৃশ্যে সত্যিকারের বোমা ব্যবহার করেছেন পরিচালক? এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নোলান জানান, পর্দায় অভিনেতাদের প্রতিক্রিয়া ও প্রেক্ষাগৃহে দর্শকের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ছবির শুটিং করেছেন তিনি। সব দৃশ্যই যাতে বাস্তবের সঙ্গে খাপ খায়, সে কথা ভেবে সিজিআইও ব্যবহার করেননি ছবিতে। বোমার প্রসঙ্গে প্রশ্ন করা হলে নোলান বলেন, ‘এটা ভেবে বেশ মজা লাগে যে দর্শক ভাবেন, বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে আমি এতটা বাড়াবাড়ি করে ফেলব। এটা ভাবলে কিছুটা ভয়ও লাগে বটে।’ তাহলে ঠিক কীভাবে বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করেছিলেন তিনি? সেই রহস্য এখনো ফাঁস করেননি হলিউডের নামজাদা এ পরিচালক। ‘ওপেনহেইমার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা কিলিয়ান মারফি। এ ছাড়া আছেন হলিউডের তুমুল জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র ও ম্যাট ডেমন। রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পাগ, ক্যাসে অ্যাফ্লেক, জশ হার্টনেটসহ আরও অনেকে। ধারণা করা হচ্ছে, ‘দ্য ডার্ক নাইট’, ‘মেমেন্টো’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ কিংবা ‘টেনেট’র মতো সিনেমা যার হাতে সৃষ্ট, সেই নোলানের সিনেমাই ‘ওপেনহেইমার’, যেটি তৈরি করতে পারে নতুন ইতিহাস। অন্যদিকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে আজ আরও একটি বিদেশি সিনেমা মুক্তি পাচ্ছে। নাম ‘বার্বি’। ওয়ার্নার ব্রাদার্সের এ ছবির চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মডেল-অভিনেতা রমজান মিয়া। প্রিমিয়ারে অংশ নিতে গতকাল তিনি ঢাকায় এসেছেন। সিনেমাটি নির্মাণ করেছেন গ্রেটা গেরউইগ। বার্বির ভূমিকায় রয়েছেন মার্গট রবি ও কেইন চরিত্রে রায়ান গসলিং। সিনেমায় ‘দক্ষিণ এশিয়ান কেইন’ চরিত্রে দেখা যাবে রমজান মিয়াকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X