শিবলী আহমেদ
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি

আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি

প্রতিবারই শোবিজ তারকাদের মহামিলনস্থল হয়ে ওঠে কান সৈকত। এবার সেখানে দ্যুতি ছড়িয়েছেন দেশীয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জামদানি, কাতানের গাউনসহ বাহারি আউটফিটে এবারের কানের সবটুকু আলো যেন নিজের দিকে শুষে নিয়েছেন তিনি। তাই তো দেশি-বিদেশি সংবাদপত্রের কাগজ ভরে উঠেছে ভাবনার রূপের বন্দনায়।

মাত্র শেষ হওয়া কান উৎসব থেকে ফিরে এসেছেন ভাবনা। দূরদেশে তার এবারের যাত্রা ছিল পুরোপুরি একা। ফলে কানে যাওয়া-আসাটাই ছিল ভাবনার সবচেয়ে বড় ভাবনার বিষয়। অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে একবাক্যে তিনি বলেছেন—‘দুর্দান্ত অভিজ্ঞতা। আমার ইচ্ছা পূরণ হয়েছে।’

কানের আনন্দ ও প্রাপ্তি নিয়ে কালবেলার সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন অভিনেত্রী ভাবনা। সেখানে গিয়ে নিজের পছন্দের সিনেমা দেখার সুযোগ পেয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল, কানে গিয়ে একটি সিনেমায় সাইন করে ফিরেছেন তিনি। ‘জেনুবিয়া’ নামে ওই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন ভাবনা। চুক্তি একেবারে পাকা করে এসেছেন। তবে ছবিটির ব্যাপারে বিস্তারিত বলতে বেশ কার্পণ্য করেছেন অভিনেত্রী।

কান সফরে প্রাপ্তির খাতা খুলে ভাবনা বললেন, ‘আমি কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। এটি আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। অলরেডি একটি সিনেমায় সাইন করে কান থেকে ফিরে এসেছি। নভেম্বর থেকে এ ছবির কাজ শুরু করব। এটা আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি একা একা এমন একটি উৎসবে গিয়েছি, ফিরেও এসেছি। এটা আমার জন্য একটা সাকসেসফুল জার্নি। আমাকে দেশের অনেকেই অ্যাপ্রিশিয়েট করছে। এখন তো বিদেশি মিডিয়াও আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে।’

উল্লেখ্য, ১৪ মে শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের ৭৭তম আসর। ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত এ উৎসবের পর্দা নেমেছে ২৫ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X