মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

তাহসানে মুগ্ধ দর্শক

তাহসানে মুগ্ধ দর্শক

অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও তার ব্যান্ড। গত শনিবার সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে অনুষ্ঠিত হয় ‘তাহসান খান লাইভ ইন সিডনি’ শীর্ষক মনোজ্ঞ এ সংগীত সন্ধ্যা। রেমিয়ানস অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনির সংগীতপ্রেমী মানুষের ঢল নামে সায়েন্স থিয়েটারে। মোম মজিদের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ। এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের ফ্যাশন ডিজাইনের অন্যতম খ্যাতনামা পথিকৃৎ aarong.com। দক্ষিণ গোলার্ধে দিনটি ছিল শীতকালের প্রথম দিন। আবহাওয়া কিছুটা বৈরী। অনুষ্ঠানে অবিরাম বৃষ্টি উপেক্ষা করে তরুণ-তরুণীরা উপস্থিত হয়েছিল। তাহসানের গানে উন্মত্ত হয়ে উঠেছিল সংগীতপ্রেমী মানুষরা। সিডনির দর্শকরা প্রত্যক্ষ সাক্ষী হয়ে রইল জনপ্রিয়তম তারকার অনন্য পরিবেশনা। তার কণ্ঠের জাদুতে বিমোহিত দর্শক-শ্রোতামণ্ডলী স্মৃতিকাতর হয়ে উঠেছিল বারবার। প্রতিটি গানের সঙ্গে তারা গলা মিলিয়ে গান গেয়েছে, নেচে উঠেছে সুরের তালে। দূর-দূরান্তের শহরগুলো থেকেও ফ্যানরা এসে মুগ্ধ হয়ে ফিরে গেছে নিজ আলয়ে। তারা গুনগুন সুরে তাহসানের গান গাইতে গাইতে ঘরে ফেরার পথে মনের অলিন্দে সঞ্চিত করেছে মার্জিত ও সফল এক আয়োজনের অভিজ্ঞতাকে।

স্মরণীয় সন্ধ্যার শুরুতেই সংগীত পরিবেশন করে স্থানীয় ব্যান্ড ‘রকাহন’, যা ছিল দর্শকদের জন্য বাড়তি পাওনা। এমন উপলক্ষকে কাজে লাগিয়ে বাংলাদেশের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্য জামদানি শাড়িকে বিশ্বের দরবারে উপস্থাপনের তরে তাহসানের গানের আগে ফ্যাশন শোর আয়োজন করা হয়। বাংলাদেশের অহংকার জামদানি শাড়িই ছিল ফ্যাশন শোর মূল থিম।

ছোট্ট অথচ পরিশীলিত এ অংশটিও দর্শকদের প্রশংসা কুড়ায়।

‘তাহসান খান লাইভ ইন সিডনি’ অনুষ্ঠানের আয়োজকরা দর্শক-শ্রোতার উচ্ছ্বাসকে আশীর্বাদরূপে গ্রহণ করেছেন। আরও কয়েক শতাধিক আগ্রহী দর্শকের স্থান সংকুলান (টিকিট সরবরাহ) করতে না পারার জন্য তারা গভীর দুঃখ প্রকাশ করেছেন। আয়োজকদের পক্ষে রেমিয়ানস অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট সালেহ আহমেদ জামী উপস্থিত সব দর্শক-শ্রোতা, যন্ত্রশিল্পী, কলাকুশলী, আয়োজক-পৃষ্ঠপোষক, ব্যবস্থাপক, তরুণ ভলান্টিয়ার দল এবং নেপথ্যের কারিগরদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১১

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১২

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৩

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৫

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৭

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

২০
X