তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

নাটক এখন খুবই কম করি

নাটক এখন খুবই কম করি

ছোট পর্দার বড় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এখন তার ব্যস্ততা পুরোটাই বড় পর্দা ও ওটিটি নিয়ে। তাই এ মাধ্যমে এখন আর খুব একটা দেখা যায় না তাকে। তবে এবারের ঈদে এ অভিনেত্রীর একটিমাত্র নাটক প্রচার হতে যাচ্ছে। যার শিরোনাম ‘তিথিডোর’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

এর আগেও ভিকি জাহেদের সঙ্গে একাধিক কাজ করেছেন এ অভিনেত্রী। নতুন এ নাটক নিয়ে মেহজাবীন বলেন, ‘তিথিডোর নাটকটি মূলত একটি চরিত্রকে ঘিরে নির্মাণ হয়েছে। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবং পরিবারের ওপর যে প্রভাব পড়ে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখা যায় যে, আমাদের সমাজে এমন অনেক মেয়েই আছে দেখতে বেশ হাসিখুশি; কিন্তু ভেতরে ভেতরে সে যে কী এক যন্ত্রণায় সময় পার করছে, তা বাইরে থেকে কেউ অনুধাবন করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে, এ ধরনের গল্প এ সময়ই বলা উচিত। আমি নাটক এখন কম করি; কিন্তু তারপরও এ ধরনের গল্প সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এ নাটকটিতে অভিনয় করা।’

এ সময় মেহজাবীন ওপার বাংলার অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার সহধর্মিণী শ্রীমতী দীপা মল্লিকের প্রকাশিত একটি ভিডিও নিয়েও কথা বলেন। ভিডিওতে এ দুজনকে মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করতে দেখা যায়। সেই ভিডিও নিয়ে তিনি বলেন, ‘এটি আমার জন্য গর্বের তাদের মতো লিজেন্ড আমার কাজের প্রশংসা করছে। এর থেকে বড় পাওয়া একজন অভিনেত্রীর জীবনে আর কী হতে পারে। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের ও অনুপ্রেরণার। তাদের এমন ভালোবাসা আমার হৃদয়ে স্পর্শ করেছে।’

এদিকে শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী। সিনেমার কাজ নিয়েই এখন ব্যস্ত তিনি। এ ছাড়া মাকসুদ হোসেনের পরিচালনায় ‘সাবা’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। দুটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। পাশাপাশি তার হাতে আছে আরও বেশ কিছু প্রজেক্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X