তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

‘আমি বেশ উৎসাহ পাচ্ছি’

‘আমি বেশ উৎসাহ পাচ্ছি’

তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী গায়িকা শ্রাবণী সায়ন্তনী। রংপুরের এ মেয়ে বর্তমানে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান ক্ল্যাসিকাল মিউজিক নিয়ে পড়াশোনা করছেন। এই মুহূর্তে গ্রামের বাড়িতে ছুটি কাটাচ্ছেন শ্রাবণী।

কয়েক দিনের মধ্যে ঢাকায় ফিরে আরও কিছু নতুন গানে কণ্ঠ দেবেন তিনি। এদিকে এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’র সিনেমার ‘জানরে’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। এই গানে প্লেব্যাক করেছিলেন শ্রাবণী। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর। সংগীত-আয়োজনে ছিলেন এফএ প্রীতম। এতে শ্রাবণীর সহশিল্পী প্রীতম কুমার। সিনেমায় গানটিতে লিপসিং করেছেন শ্যামল মাওলা ও মিষ্টি জাহান।

গানটি প্রসঙ্গে শ্রাবণী বলেন, ‘সিনেমা আগে রিলিজ হলেও গানটি দেরিতে প্রকাশ পেল। এই গান থেকে শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি। এখন নিজের গানের জন্য সাড়া পেয়ে বুঝতে পারছি আসলে সিনেমার গানের বিষয়টাই আলাদা। আমি বেশ উৎসাহ পাচ্ছি। আগামীতে আরও ভালো ভালো সিনেমায় প্লেব্যাক করার স্বপ্ন আমার।’

শ্রাবণীর উল্লেখযোগ্য মৌলিক গানগুলো হচ্ছে—‘তোকেই শুধু চাই’, ‘তারে আমি ভালোবাসি’, ‘বৈশাখ এলোরে’, ‘চান্দের আলো’, ‘ভুল ঠিকানা’, ‘ভালোবাসি তোমায়’, ‘তোরে দুঃখ দিলে মন কাঁদে’, ‘তোমাকে চাই’, ‘ফুলের বুকে’, ‘সাগরের জল পাহাড়ের সুর’, ‘আলাপন’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১০

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১১

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১২

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৪

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৫

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৬

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৭

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৮

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৯

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X