মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছরপূর্তি

কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট। ছবি : সৌজন্য
কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট। ছবি : সৌজন্য

কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছর পূর্তি আগামী বুধবার (১৬ জুলাই)। এ উপলক্ষে চট্টগ্রাম জেলার চারটি বিদ্যায়তনে বইমেলার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

সোমবার (১৪ জুলাই) সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৯ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে চারটি বিদ্যায়তনে শ্রেণিকক্ষের পাশে বইমেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ থেকে ১৭ জুলাই গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, ২০ থেকে ২২ জুলাই ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলা অনুষ্ঠিত হবে।

এ দুই স্কুলে মেলা শেষ হওয়ার পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরের ধাপে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় অনন্যা, অনুপম, অ‍্যাডর্ণ, ইকরিমিকরি, কাকলী, জাগৃতি এবং সময় প্রকাশন অংশ নিচ্ছে।

৯ বছর পূর্তিতে সংগঠনটির সভাপতি তুষার আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়বে যে তারুণ‍্য, তাদের পাঠমনস্ক হওয়া ছাড়া বিকল্প নেই।’

বিজ্ঞপ্তিতে কৈশোর তারুণ‍্যে বই ট্রাস্টের চট্টগ্রামের আয়োজনে সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে কৈশোর তারুণ‍্যে বই দেশের বিভিন্ন বিদ‍্যায়তনে ১০৮টি বইমেলা এবং বই বিষয়ক সেমিনার, পাঠক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X