কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

২১ দিনে রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকার বেশি 

ডিসেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। ছবি : সংগৃহীত
ডিসেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। ছবি : সংগৃহীত

চলতি মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময়ে মোট ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কো‌টি টাকা।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের প্রবাসী আয় রেকর্ড তিন বিলিয়ন ডলারের কাছাকাছি হবে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে এসেছে ২৪০ কোটি ডলার এবং নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের অঙ্ক এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X