বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সর্বজনীন পেনশন : যে ১১টি প্রশ্নের উত্তর জেনে রাখা জরুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি খাতে পেনশনের নতুন মাত্রা যোগ হয়েছে। আগামী দিনে বেসরকারি চাকরি থেকে অবসরে গিয়েও পেনশন সুবিধা ভোগ করা যাবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, স্বকর্মে নিয়োজিত ও স্বল্প আয়ের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নিতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম দিন বিকেল ৫টা পর্যন্ত অন্তত ৬ হাজার ১০০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে অন্তত ৪৬৩ জন প্রথম কিস্তির চাঁদা জমা দিয়েছেন।

কিন্তু সর্বজনীন পেনশন স্কিম আসলে কী বা কীভাবে কাজ করবে- এ ধরনের প্রশ্ন যে কারও মনে আসতে পারে। ইউনিপেনশন ওয়েবসাইটে দেওয়া এমন ১১টি প্রশ্নের উত্তর জেনে নিন।

১. সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা কি সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবে?

উত্তর : সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে পারবেন না।

২. পেনশন স্কিমে মুনাফাসহ বছরে কত টাকা জমা হলো তা কীভাবে জানা যাবে?

উত্তর : চাঁদাদাতা তার পেনশন আইডি দিয়ে ইউনিভার্সাল পেনশন সিস্টেমে প্রবেশ করে সহজেই বছর শেষে মুনাফাসহ জমা হওয়া টাকার পরিমাণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

৩. চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর নিতে হবে কি না?

উত্তর : চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর গ্রহণ করতে হবে না। শুধু জাতীয় পেনশন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

৪. চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তিনি কীভাবে পেনশন পাবেন?

উত্তর : চাঁদাদাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন দেওয়া হবে।

৫. শুধু অনলাইনে নিবন্ধন করলেই পেনশন স্কিমে অংশ নেওয়া যাবে, নাকি হার্ড কপি জমা দিতে হবে?

উত্তর : হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু অনলাইনে নিবন্ধন করে মাসিক টাকা জমা দিলেই হবে।

৬. গৃহিণীরা কোন স্কিমে অংশ নিতে পারবেন? উত্তর : গৃহিণীরা স্বকর্মে নিয়োজিতদের জন্য প্রযোজ্য সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।

৭. প্রবাস স্কিমে পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করার পর কত দিনের মধ্যে এনআইডি জমা দিতে হবে?

উত্তর : এনআইডি তৈরিতে যুক্তিগতভাবে সে সময়ের প্রয়োজন হবে, সেই সময়কালের মধ্যে এনআইডি জমা দিতে হবে।

৮. জাতীয় পেনশন স্কিমের যাবতীয় ব্যয় কি স্কিমে অংশ নেওয়া ব্যক্তিদের জমানো টাকা দিয়ে মেটানো হবে?

উত্তর : না, জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

৯. কোনো ব্যক্তির কাছে মাসিক চাঁদার টাকা নগদ দেওয়া যাবে কি না?

উত্তর : না, কোনো ব্যক্তির কাছে চাঁদার টাকা নগদ জমা দেওয়া যাবে না। ব্যাংক, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদার টাকা জমা দেওয়া যাবে।

১০. পেনশন স্কিমে জমা হওয়া টাকার গ্যারান্টর কে হবেন?

উত্তর : জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় সরকারই জমা টাকার গ্যারান্টর।

১১. চাঁদাদাতা, নমিনি বা নমিনিরা মেয়াদ পূর্তির আগে মারা গেলে জমা টাকা কে পাবেন?

উত্তর : সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ও উত্তরাধিকার সনদের ভিত্তিতে উত্তরাধিকারী নির্ধারণ করে জমা টাকা মুনাফাসহ তাকে বা তাদের দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১০

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১১

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১২

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৩

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৪

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৫

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৬

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৭

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৮

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৯

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

২০
X