কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে। পেনশন ফান্ড বলে কিছু নেই। সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য। আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব।’ সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার পর গণভবনে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

১ জুলাই চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের নানা মহল থেকে। তবে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ২ জুলাই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এ বছর নয়, আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হবে। আলাপ আলোচনার ভিত্তিতে ওই বছরের ১ জুলাই থেকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।

এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া আলোচনা সন্তোষজনক হয়েছে বললে জানালেও আজ এক বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X