কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

পুরোনো ছবি
পুরোনো ছবি

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির বাজারে ক্রমবর্ধমান দামের লাগাম টানতে কেন্দ্র সরকার এই শুল্ক আরোপ করেছে। এটি আজ শনিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বাড়তে পারে—এমন খবর প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় সরকার রপ্তানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিল। তাদের হঠাৎ রপ্তানি শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশে পেঁয়াজের বাজার আবার অস্থিতিশীল হতে পারে।

দীর্ঘ দুই মাস ২০ দিন বন্ধ থাকার পর গত ৫ জুন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি শুরু হয়। সর্বশেষ গত ১৫ মার্চ পেঁয়াজ এসেছিল সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। যদিও এতে দেশে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়েনি।

দেশটির সংবাদ মাধ্যম বলছে, আগামী অক্টোবরে নতুন ফসল না আসা পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গত সপ্তাহে নির্দিষ্ট অঞ্চলে বাফার স্টক থেকে অবিলম্বে পেঁয়াজ ছাড় করার ঘোষণা দিয়েছে ভারত সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। গত ১০ আগস্ট পর্যন্ত রান্নাঘরের এই অত্যাবশ্যক খাদ্যপণ্যের জন্য সর্বভারতীয় খুচরা মূল্য ছিল প্রতি কেজি ২৭ দশমিক ৯০ রুপি। গত বছরের একই সময়ের তুলনায় এটি কেজিতে ২ রুপি বেশি।

জানা গেছে, ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন (এনসিসিএফ) এবং ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (এনএএফইডি) মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে দেড় লাখ টন করে পেঁয়াজ সংগ্রহ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X