কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে, ধারাবাহিক মনিটরিং ও যোগাযোগ রাখা হবে : বিডা

বিনিয়োগ সম্মেলনের সমাপনী প্রেস ব্রিফিংয়ে বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচিসহ অন্যরা। ছবি : সংগৃহীত
বিনিয়োগ সম্মেলনের সমাপনী প্রেস ব্রিফিংয়ে বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচিসহ অন্যরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানিয়েছেন এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে।

তিনি বলেন, এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে। বিনিয়োগ পেতে করা হবে ধারাবাহিক মনিটরিংও।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের সমাপনী প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে এসেছেন তারা যেন সত্যিকারের বিনিয়োগ করে, সেজন্য তাদের আমরা ধারাবাহিকভাবে মনিটরিং করব। বিনিয়োগকারীরা সাধারণত ১৮ থেকে ২৪ মাস সময় নেয় বিনিয়োগ করতে, তাদের সঙ্গে আমরা প্রতিটি প্রতিষ্ঠান ধরে যোযোগাযোগ করব। আমাদের এখানে সাড়ে ৫০০ রেজিস্ট্রেশন ছিল, এর মধ্যে প্রায় ৪০০ থেকে সাড়ে ৪০০ বিদেশি প্রতিনিধি এসেছেন। কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজন প্রতিনিধি এসেছেন। পূর্ণাঙ্গ বিনিয়োগ ও বিনিয়োগকারীর তথ্য আমরা পরবর্তীতে জানাব।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। নীতির ধারাবাহিকতা, একসেস টু রিসোর্স ও দুর্নীতির চ্যালেঞ্জ তুলে ধরেছেন। আমলাতান্ত্রিক জটিলতা আমাদের রয়েছে, তা দূর করার চেষ্টা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু এনবিআর নয়, সরকারি সেবায় ধীরগতি আছে। আমরা আন্তমন্ত্রণালয় সমন্বয়ের জন্যে পদক্ষেপ নিচ্ছে। এনবিআরের গ্রীণ চ্যানেল তৈরি করা হচ্ছে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সামিট উপলক্ষ্যে চীনা আরএমজি প্রতিষ্ঠান হান্ডার সাথে ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। এছাড়া শপআপ ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X