কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিশ্ববাজারে সোনার দামের রেকর্ড 

সোনার অলঙ্কার। ছবি : সংগৃহীত
সোনার অলঙ্কার। ছবি : সংগৃহীত

এবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে রেকর্ড পরিমাণে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক।

মঙ্গলবার (২২ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫২ দশমিক ৫২ ডলারে। তবে সেশনের শুরুতে এটি রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছিল।

এ ছাড়া ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬৪ দশমিক ৫০ ডলারে বেচাকেনা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার দ্রুত কমানোর আহ্বান জানান। তিনি সতর্ক করেন যে, তা না হলে অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল তার অবস্থানে অনড় থেকে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন। এই অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন তারা।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শুল্ক নিয়ে উদ্বেগ এবং ট্রাম্প-পাওয়েল দ্বন্দ্বের প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা ধীরে ধীরে মার্কিন সম্পদের প্রতি আগ্রহ হারাচ্ছেন। সেই অনীহা ডলারের দুর্বলতায় রূপ নিচ্ছে, আর সেই দুর্বলতাকে পুঁজি করেই সোনা উঠে যাচ্ছে রেকর্ড উচ্চতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১০

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১১

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১২

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৪

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৫

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৬

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৯

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

২০
X