কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৫ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় ২০৩৪ সাল পর্যন্ত শুল্কমুক্ত মার্কেট সুবিধা পাবে বাংলাদেশ

দুই দেশের পতাকার ফটোশপ। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার ফটোশপ। ছবি : সংগৃহীত

কানাডায় আরও ১০ বছর শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। জুন মাসে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হওয়ায় ২০৩৪ সাল পর্যন্ত তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে। কানাডা সরকারের অর্থ বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার বাজারে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি) সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। ২০০৩ সাল থেকে এ সুবিধা পাওয়ায় শুল্কমুক্তভাবে তৈরি পোশাক রপ্তানির সুবিধা পায়। এটি ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এরমধ্যেই এ সুবিধা আরো ১০ বছর বাড়ছে।

কানাডার অর্থ বিভাগের তথ্য বলছে, ২০২৬ সালে এলডিসি বা স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ হওয়ার পর সমস্ত উন্নয়নশীল দেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়িয়েছে কানাডা সরকার। এ সুবিধার আওতায় বাংলাদেশও উপকৃত হবে।

উন্নয়নশীল দেশগুলোকে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি) স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। এ স্কিমের আওতায় পোশাক আইটেম উৎপাদনের নিয়ম শিথিল করাসহ অন্যান্য পণ্যকেও দেশটিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অন্যতম বড় বাজার কানাডা। সম্প্রতি গত হওয়া ২০২২-২৩ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় কানাডার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ। আর গত অর্থবছরে কানাডায় ১ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফের (জিপিটি) আওতায় কানাডার সরকার আরও একটি বিশেষ স্কিম চালু করেছে, যা জিপিটি প্লাস নামে পরিচিত। এই জিপিটি প্লাসের আওতায় উন্নয়নশীল দেশগুলো যদি শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলো মেনে চলে, তাহলে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফের (জিপিটি) বাইরে আরও অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা পাবে। যদিও সেই সুবিধাগুলো কী সেটি এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ধার করা বুট পরে রেকর্ড, ৬৮ বছরেও ভাঙতে পারেনি কেউ

মন্দির করা কি আমার অপরাধ: হরিদাস

হরিদাস চন্দ্রের গ্রেপ্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও ‍মুক্তি দাবি

টানা বৃষ্টিতে ধসে পড়ল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

জঙ্গলে সেনাসদস্যদের সঙ্গে বসে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী

সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর

ডায়মন্ডের নেকলেস চুরির অভিযোগে দুই নারী রিমান্ডে

স্বপ্ন, সাহস ও সৃষ্টির অমর নাম নুরুল ইসলাম বাবুল

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

১০

১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা, মিলবে যেদিন থেকে

১১

ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ

১২

অতিবৃষ্টি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন মহানবী (সা.)

১৩

জামিনে মুক্তির পর কারাফটকে যুবলীগ নেতা ফের গ্রেপ্তার

১৪

গণঅভ্যুত্থানের বছর না পেরোতেই কেন নেপালের ‘জেন-জি’ আবার রাজপথে?  

১৫

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, নেই মেসি

১৬

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

১৭

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের মৃত্যুদণ্ড

১৮

‘একতরফা চুক্তির দিন শেষ, যুক্তরাষ্ট্রকে এবার মূল্য পরিশোধ করতে হবে’

১৯

পরিবেশ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

২০
X