কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

যেসব ব্যাংকে পাবেন নতুন টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ঈদ উপলক্ষে বাজারে আনছে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারিত ব্যাংকগুলোতে নতুন নোট সরবরাহ শুরু হয়েছে।

আজ সোমবার (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখায় সাধারণ গ্রাহকদের মধ্যে নতুন নোট বিতরণ শুরু হয়েছে।

নতুন নোট সংগ্রহ করা যাবে ১১টি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে। এগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এসব নতুন নোটে আধুনিক ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।

এবার বাজারে ছাড়া নতুন নোটগুলোর মধ্যে রয়েছে ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকার নোট। ১০০০ টাকার নতুন নোটের আকার ১৬০ মিমি বাই ৭০ মিমি। নোটটিতে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘১০০০’ সংখ্যাটি এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। সামনে জাতীয় স্মৃতিসৌধ, শাপলা ফুল এবং পেছনে সংসদ ভবনের ছবি রয়েছে। নিরাপত্তা ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে রং পরিবর্তনশীল কালি, মাইক্রোপ্রিন্ট, আল্ট্রাভায়োলেট কালি, নিরাপত্তা সুতা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উঁচু বৃত্ত।

৫০ টাকার নতুন নোটের আকার ১৩০ মিমি বাই ৬০ মিমি। সম্মুখভাগে রয়েছে আহসান মঞ্জিল এবং পেছনে প্রয়াত শিল্পী কামরুল হাসানের আঁকা 'সংগ্রাম' চিত্রকর্ম। এতে রয়েছে নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ছুঁয়ে বোঝার জন্য ২টি বৃত্ত।

২০ টাকার নোটের আকার ১২৭ মিমি বাই ৬০ মিমি। সম্মুখভাগে রয়েছে কান্তজিউ মন্দির এবং পেছনে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। নিরাপত্তা হিসেবে থাকছে জলছাপ, নিরাপত্তা সুতা, See Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১১

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১২

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৩

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৫

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৬

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৭

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৮

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৯

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

২০
X