কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকে আবু সাঈদ দেয়াল কর্মসূচি পালন 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন। ছবি : কালবেলা
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ স্মরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের একাংশ দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মতো দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন তারা।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, শহীদ আবু সাঈদ গত বছরের এই দিনে জীবন দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। তিনিসহ জুলাই অভ্যুত্থানে যত মানুষ শহীদ হয়েছেন তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। ইতোমধ্যে তাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যে কোনো অন্যায় দেখলে আবু সাঈদের মতো যাতে সবাই প্রতিবাদী হয়ে ওঠে।

বাংলাদেশ ব্যাংকের অপর এক বিভাগের পরিচালক বায়েজিদ সরকার বলেন, শহীদ আবু সাঈদ আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রকৃতপক্ষে এই দেশের জনগণ এ দেশের মালিক। কিন্তু গত ১৬ বছর মালিকানা ছিনিয়ে নিয়েছিল একটি দল। তাদের প্রতি আমি ঘৃণা প্রকাশ করছি। এখনো তারা ব-এর নিচে ফোঁটা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা শহীদ আবু সাঈদের মতো তাদের সব চক্রান্ত নষ্ট করে দেব। গত ১৬ বছরে দেশের আইনশৃঙ্খলাসহ অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আশা করি খুব শিগগিরই আমরা একটি ভালো অবস্থানে পৌঁছাব।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে এর আগেও বহু আন্দোলন হয়েছে। কিন্তু আমরা সেসব আন্দোলনের শহীদদের দেখিনি। গত বছর জুলাই আন্দোলনে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি এবং শহীদদের দেখেছি। আবু সাঈদের আত্মদানের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। তাই ১৬ জুলাই আমার কাছে একটি সাহসের দিন। আমাদের চোখের সামনেই ব্যাংক সেক্টর ধ্বংস করা হয়েছে। নতুন সরকার এসে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। তাদের উদ্যোগে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আজকের এ স্মরণসভায় আমি বলতে চাই- ভবিষ্যতে আমরা অন্যায়ের বিরুদ্ধে আবু সাঈদের মতো নিজেদের বিলিয়ে দেব।

উল্লেখ্য, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X