বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, ঢাবিতে শিবিরের বিক্ষোভ 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিক্ষোভ। ছবি : কালবেলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থিত লোকজনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিবিরের নেতাকর্মীরা ‘বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘লীগ ধরো জেলে ভরো’, ‘ ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘আমরা হাসব না কাঁদব, সেটা ভেবে পাই না। আমরা যে রক্ত দিয়ে অন্তর্বর্তী সরকারকে বসিয়েছি, তারা বসে বসে আঙুল চুষে। এই সরকার বিভিন্ন সময়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম, আগস্টের পর নতুন বাংলাদেশে ডাকসু পাবো। কিন্তু এখন নাটক দেখছি।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এসএম ফরহাদ বলেন, ‘গোপালগঞ্জে হামলা হলো, এখানেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। এই দেশে হাজারো ছাত্র রয়েছে, যারা এই সরকার চালাতে সক্ষম। গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।’

প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, গত ১৬ বছরে যে সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের সমূলে উৎপাটন করা হবে। কিন্তু আমরা দেখেছি, এই খুনি হাসিনার দোসরদের গোপালগঞ্জে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে এই গোপালিরা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে ভর করেছে। তারা হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে মব বলে।’

সাদিক কায়েম আরও বলেন, ‘শহীদ আবু সাঈদের বাংলায় এই খুনি হাসিনার দোসরদের জায়গা হবে না। আপনারা দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন। নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’

এসময় সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X