কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত ৭ জুলাই রাতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২২ জুলাই) দেশের বাজারে নতুন দাম কার্যকর রয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি, যা আগের মূল্যেই বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। এর আগের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা, অর্থাৎ ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৫৭৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকায়, ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকায়।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, ঘোষিত স্বর্ণমূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরির পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর ২০২৫ সালে এ পর্যন্ত ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ১৫ বার দাম কমানো হয়েছে। এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন আসলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আজও ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামের ওঠানামা, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে দেশের বাজারে দাম নির্ধারণ করে বাজুস। স্বর্ণ ও রুপা কেনার সময় গ্রাহকদের দাম, ভ্যাট ও মজুরি সম্পর্কে ভালোভাবে জেনে ক্রয় করার পরামর্শও দিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X