বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্ত

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক ও দুঃখ প্রকাশ 

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির লোগো। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।

মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি এ শোক ও দুঃখ প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলটসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি ২৭ শিক্ষার্থীর মূল্যবান প্রাণ অকালে নিভে গেছে। একই সঙ্গে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর দেহ আগুনে পুড়ে যাওয়ায় এখনো বিভিন্ন হাসপাতালে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এই দুঃসময়ে জাতির পাশে রয়েছে এবং প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছে।

আল্লাহ আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X