কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ
যুদ্ধবিমান বিধ্বস্ত

তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে নেওয়া পদক্ষেপগুলো হলো- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বনির্ধারিত র‌্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে- আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সংগীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা।

কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে বিভিন্ন নির্দেশনা দেন। তা হলো- একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানের তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দানের জন্যেও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান।

সর্বশেষ সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত ছাত্র-ছাত্রীদের ও পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, বিমান দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাসহ যে কোনো পদক্ষেপ নিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীরকে (পাভেল) সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X