টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া পাচারের আগে উদ্ধার ২৫ নারী-শিশু, আটক ২

মালয়েশিয়া পাচারের আগে উদ্ধার ২৫ নারী-শিশু, আটক ২
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আগের আটক পাচারকারীদের দেওয়া তথ্যানুসারে জানা যায়, টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ ভুক্তভোগীকে জীবিত উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

তারা আরও জানান, পাচারকারীরা বন্দিদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল এবং পরবর্তী সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌকায় করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা নেয়।

কোস্টগার্ডের কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X