রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান আমিনুল হকের

বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবার জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে—স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচার-আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাআল্লাহ।

আমিনুল হক বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজি মো. মোস্তফা জামান। সভায় আহ্বায়ক কমিটি, অঙ্গসহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X