ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভীমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট শিশুর, হাসপাতালে মা

ভীমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট শিশুর, হাসপাতালে মা
ভীমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট শিশুর, হাসপাতালে মা

ফরিদপুরে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে মা সুমনা বেগমও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়। সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইখীর গ্রামের বাসিন্দা ও স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের একতলা বাড়ির ছাদে কবুতরের ঘর ছিল। সেই কবুতরের বাসায় ভীমরুল এসে চাক বেঁধেছিল। দুপুরে ছাদে উঠে নুসরাত একটি গাছের ডাল টান দিলে ভীমরুলের দল হঠাৎ বেরিয়ে এসে শিশুটিকে কামড়াতে থাকে।

চিৎকার শুনে ছুটে আসেন তার মা সুমনা বেগম। মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও ভীমরুলের অন্তত ১৫টি কামড়ে আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতে নুসরাত মারা যায়।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ভীমরুলের কামড়ে আহত অবস্থায় সোমবার রাতে শিশুটি মারা গেছে। তার মা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

নুসরাত তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিল। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X